নবাবগঞ্জে ২০০ হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ

২৩ মে ২০২০, ০৪:২৯ PM

© টিডিসি ফটো

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা সদর এবং আশপাশের এলাকায় ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার ওয়ার্ক ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, উপজেলা সদরের রিক্সাচালক, ভ্যানচালক ও মুচি মিলিয়ে অন্তত ২০০ জন হতদরিদ্রের মাঝে এসব খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনটির মো. সাজারাতুল জামান (প্রিন্স) বলেন, মহামারি করোনার এই প্রতিকূল পরিস্থিতিতে হতদরিদ্র রিক্সা- ভ্যানচালক ও মুচিদের মাঝে আমারা মানবিক দায়িত্ব থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই রকম প্রতিকুল সময়ে আমরা আমাদের সাধ্যমত হত দরিদ্রদের পাশে দাঁড়াতে পেরে খুবই খুশি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির মো. সাজারাতুল জামান (প্রিন্স), মো. সজল আহমেদ, শেখ রিয়াজ হোসেন, মো. রাদায়েত বাদল, সাইমুর রহমান শাওন প্রমুখ।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close