করোনাকাল

আবাসিক হোটেলে কাপড়ের ব্যবসা, জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

২২ মে ২০২০, ০৪:১৫ PM

© সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে আবাসিক হোটেলে কাপড় ও তৈরি পোশাক বিক্রির করায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (২২ মে) সকালে ঠাকুরগাঁও জেলার পৌর শহরের চৌরাস্তার টাউন প্লাজার তৃতীয় তলায় আবাসিক প্রাইম হোটেলে কাপড় ও তৈরি পোশাক বিক্রির ঘটনায় অভিযান চালানো হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এর আগে জেলার মার্কেটসমূহ বন্ধ ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন প্রাইম আবাসিক হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। তিনি কাপড় ও তৈরি পোশাক রাখার কক্ষগুলো তালাবদ্ধ করার নির্দেশ দেন।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাইম হোটেলের কক্ষগুলোতে ঈদ মার্কেটেরে মতো দেদারসে কাপড় বিক্রি চলছিল। ভবনের নিচে ও রাস্তায় থাকা ক্রেতাদের গোপনে তিন তলায় হোটেল কক্ষে গিয়ে কেনাকাটার জন্য প্রচার করাও হচ্ছিল। অভিযানের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
close