সহজে শক্তি হারাবে না বিধ্বংসী আম্ফান, বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে তাণ্ডব

২০ মে ২০২০, ০৬:০৫ PM

© সংগৃহীত

প্রাথমিক আঘাত হানার পরও সহজে শক্তি হারাবে না সুপার সাইক্লোন আম্ফান। এমনই সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত তাণ্ডব চালাবে আম্ফান। খবর নিউজ এইটটিনের।

ঘূর্ণিঝড় আম্ফান ইতোমধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে । অবহাওয়া অধিদফতরের তথ্য মতে আম্ফানের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। বলা হয়েছে- রাত আটটার মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম প্রক্রিয়া শুরু করবে আম্ফান।

প্রবল ঘূর্ণিঝড় আম্ফান বর্তমানে পুরোপুরি পশ্চিমবঙ্গের দীঘা ও সাগরদ্বীপে আছড়ে পড়তে শুরু করেছে বিধ্বংসী হয়ে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের অতিক্রম শুরু করতে পরবর্তী চার ঘণ্টা সময় নেবে অতি প্রবল ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়টি সাগরদ্বীপ থেকে সুন্দরবনের একটা অংশ হয়ে সমতলের দিকে খুলনা অভিমুখে উঠে আসবে।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে- যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং মাদারীপুর অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮৯ কিমি অথবা তারও অধিক বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬