গতি বাড়িয়েছে আম্ফান, পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৯৫ কি.মি. দূরে

২০ মে ২০২০, ০৩:৩১ PM

© ফাইল ফটো

প্রতি ঘণ্টায় এগোনোর গতি বাড়িয়েছে আম্ফান। সুপার সাইক্লোন আম্ফানের গতিবেগ এখন ঘণ্টায় ২০ কিলোমিটার। প্রবল গতিবেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৯৫ কিলোমটির দূরে অবস্থান করছে।

কলকাতা আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আম্ফানের প্রভাবে ইতোমধ্যে কলকাতায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া। পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন আম্ফান।

বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে গতিবেগ রয়েছে প্রতি ঘণ্টায় প্রায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার। যা সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ২০০ কিমি পর্যন্ত হতে পারে। স্থলভাগে আম্পান যখন আছড়ে পড়বে তখন গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার।

কলকাতাসহ উপকূলবর্তী জেলাগুলিতে কালো মেঘে ঢেকেছে আকাশ। শুরু হয়েছে বৃষ্টি এবং দমকা হাওয়া। স্থলভূমিতে আছড়ে পড়ার সময় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি। মোকাবিলায় প্রস্তত সরকার। রাজ্যেরে অনেক জেলায় ভেঙে পড়ছে গাছ। কলকাতায় বন্ধ হলো সমস্ত উড়ালপুলে যান চলাচল।

সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্থাভাবে মাস্টার্সে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছা…
  • ০২ এপ্রিল ২০২৬