করোনায় অসহায়দের পাশে দাঁড়িয়ে হিজড়ারা বললেন— ‘সকলের মরতে হবে’

১৯ মে ২০২০, ০৭:৪৪ PM
ঢাকার বাড্ডায় অসহায় মানুষের খাবার দিচ্ছেন হিজড়া সম্প্রদায়ের সদস্য মুনমুন

ঢাকার বাড্ডায় অসহায় মানুষের খাবার দিচ্ছেন হিজড়া সম্প্রদায়ের সদস্য মুনমুন © সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা শহরে যাদের বাড়িতে খাবার নেই তাদের খাবার সরবরাহ করছে হিজড়াদের একটি দল। তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের নারীরা অন্য নারী বা পুরুষের মতো নয় বলে নানা বৈষম্যের শিকার হতে হয়। আর তা ভাঙতেই করোনাকালে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে হিজড়াদের দলটি।

হিজড়াদের সাহায্যকারী দলের একজন ২৮ বছর বয়সি মুনমুন। তিনি জানান, সুরক্ষা পোশাক, মাস্ক, গ্লাভস পরার পরও করোনাভাইরাসের ভয় তার থেকেই যায়। তারপরও সে সেই ভয়কে জয় করতে চায়।

তিনি বলেন, ‘মরতে আমাদের সকলেরই হবে, তবে ভালো কোনো কাজ করে যদি মারা যাই মানুষ আমাদের মনে রাখবে।’

প্রসঙ্গত, হিজড়া বা ট্রান্সজেন্ডার সমাজিকভাবে এখনো অবহেলিত হলেও বাংলাদেশ সরকার ২০১৩ সালে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

লকডাউনে ঢাকা শহরে যাদের বাড়িতে খাবার নেই তাদের খাবার সরবরাহ করছেন তারা। যারা বাড়ির বাইরে বের হতে পারছেন না তাদের বাড়িতে প্যাকেট পৌঁছে দিচ্ছে কিংবা অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দেয়ার মতো কাজগুলো করছে তারা।

প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬