ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান পেল ৬ হাজার ৯৭০ কওমি মাদ্রাসা

১৮ মে ২০২০, ০৭:৩৪ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আরও ছয় হাজার ৯৭০টি কওমি মাদরাসাকে আট কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এই টাকা ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতির মাধ্যমে ১৭ মে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ঢাকা বিভাগের দুই হাজার ২০২টি মাদ্রাসার জন্য দুই কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের এক হাজার ২১১টি মাদ্রাসার জন্য এক কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদ্রাসার জন্য এক কোটি ৩১ লাখ টাকা দেয়া হয়েছে। খবর: বাসস।

পাশাপাশি, রংপুর বিভাগের ৮৩৯টি মাদ্রাসার জন্য ৯৪ কোটি ২৫ লাখ, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদ্রাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার, খুলনা বিভাগের ৪৩১টি মাদ্রাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি মাদ্রাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা এবং বরিশাল বিভাগের ২০২টি মাদ্রাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়।

প্রেস সচিব বলেন, মাদ্রাসার ছাত্রসংখ্যা একশ’ বা এর কম হলে ১০ হাজার টাকা, শিক্ষার্থীও সংখ্যা ১০১ থেকে ২০০ এরমধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১ এর অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ মে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্থ ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১২শ’ কোটি টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করার সময় পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের সকল মসজিদ এবং আরো প্রায় সাত হাজার মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, সরকার পবিত্র রমজানের আগেই প্রথম ধাপে ছয় হাজার ৯৫৯টি কওমী মাদ্রাসায় প্রায় ১০ কোটি টাকা অর্থ সাহায্য প্রদান করেছে। তিনি বলেন,‘দ্বিতীয় ধাপে ঈদুল ফিতরের আগে আমরা আরো প্রায় সাত হাজার মাদ্রাসায় অর্থ সাহায্য প্রদান করলাম। কোন শ্রেনীর মানুষই যেন অবহেলিত না থাকে সে জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদের আগেই সরকার সকল মসজিদে আর্থিক সহায়তা প্রদান করবে। এ সময় তিনি বলেন, ‘আমরা জানি মসজিদগুলো সামর্থ্যবান লোকদের অনুদান এবং মসজিদ কমিটির সাহায্যে পরিচালিত হয়। কিন্তু আমাদেরও এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। কাজেই সকল মসজিদের তালিকা করতে বলা হয়েছে। আমরা সব মসজিদে অর্থ সহায়তা দেব।’

প্রধানমন্ত্রী পবিত্র রমজান উপলক্ষে যেসব মাদ্রাসায় প্রায় ১০ কোটি টাকার আর্থিক অনুদান দেন তার মধ্যে রংপুর বিভাগের ৭০৩টি, রাজশাহী বিভাগের ৭০৪টি, খুলনা বিভাগের ১০১১টি, বরিশাল বিভাগের ৪০২টি, ময়মনসিংহ বিভাগের ৩৯৭টি, ঢাকা বিভাগের ১৭শ’ ৮০টি, চট্টগ্রাম বিভাগের ১৪শ’ ৮১টি এবং সিলেট বিভাগের ৪৮১টি মাদ্রাসা রয়েছে।

দেশের কওমী মাদ্রাসা নেতৃবৃন্দ করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই অনুদান প্রদানে তাঁকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence