সংসদ সদস্যের ডিমের গোডাউন থেকে ১৪ লক্ষাধিক টাকা চুরি

১৮ মে ২০২০, ০৮:৪২ AM

© সংগৃহীত

যশোরের শার্শার সংসদ সদস্যের ডিমের গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৬ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শার্শার নাভারনের আফিল পোল্টি ফার্মের গোডাউন ইনচার্য আক্তারুজ্জামান জানান, শনিবার গভীর রাতে কোন এক সময় পিছনের জানালার গ্রীল কেটে চোরেরা এ চুরি সংঘটিত করেছে। এ সময় অফিস রুমের ক্যাশে থাকা ১৪ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়।

তিনি আরো জানান, সকাল ৯টায় অফিস খুলেই তারা বিষয়টি জানতে পারে। পরে শার্শা থানা পুলিশকে জানানো হয়।এ খবর শুনে উপজেলা আওয়ামীলেিগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শার্শা থানা পুলিশের ইনচার্য বদরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, শার্শার নাভারন বাজারে গত ২ বছর যাবদ বিভিন্ন অফিস ও দোকানে চুরি সংগঠিত হয়ে আসছে। চুরির সাথে জড়িতরা চিহ্নিত হলেও অজানা কারনে রেহায় পেয়ে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নাভারনের কাজিরবেড় গ্রামের এক চোর সিন্ডিকেট নাভারন বাজার সহ আশেপাশের চুরির ঘটনায় জড়িত রয়েছে। এর আগেও বড় বড় চুরির ঘটনায় তারা আটক হয়েছে।

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬