করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে প্রথম মৃত্যু

© ফাইল ফটো

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে লিটু সরদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এটি গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।

আজ শনিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা লুৎফর সরদারের ছেলে লিটু সরদার শহরের জেলা জামে মসজিদ (কোর্ট মসজিদ) এলাকায় মেডিকেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সহকারী হিসাবে কর্মরত ছিলেন।

প্রায় এক সপ্তাহ আগে তিনি করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিক থেকে ছুটি দেয়া হয়। পরবর্তীতে গত বুধবার (১৩ মে) তার নমূনা পরীক্ষার জন্য নেয়া হয় এবং বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজেটিভ হয়।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, লিটু সরদারের লাশ দাফনের জন্য গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা লাশ নিয়মানুযায়ী দাফন করবেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত গোপালগঞ্জে করোনায় আক্রান্ত লোকের সংখ্যা ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬