ঈদের আগে চালু হচ্ছে না গণপরিবহন

১৪ মে ২০২০, ০৪:০৫ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা এবং বিদ্যমান পরিস্থিতি থেকে উন্নতির লক্ষ্যে চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী, গণপরিবহন বন্ধের সিদ্ধান্তও আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে ঈদের আগে বাস, ট্রেন চালু হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আজ বৃহস্পতিবার (১৪ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। এছাড়া জরুরি পরিষেবা বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, কাঁচাবাজার, সড়ক ও নৌপথে সবপ্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন চলবে।

পাশাপাশিষ শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণ, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার, বীজ, কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close