রমজানে এক লাখ হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দেবে ডিএসসিসি

১০ মে ২০২০, ০৮:১৬ PM

© সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল এক লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

রোববার (১০ মে) নগর ভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছে। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো: ইমদাদুল হক, অঞ্চল-১, অঞ্চল-৩ এবং অঞ্চল-৪ এর মোট ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর/ প্রতিনিধিদের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩টি প্যাকেট হিসেবে ৭৫টি ওয়ার্ডেই এই খাদ্যসামগ্রী দেওয়া হবে। এই সপ্তাহের মধ্যেই বাকি ৪০টি ওয়ার্ডের কাউন্সিলদের মধ্যে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১টা সাবান, ৪০০ গ্রাম গুঁড়া দুধ, ২ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি রয়েছে। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী ক্রয় বাবদ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হবে।

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাগেরহাটে বিএনপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর মামলায় গ্রেপ্তার ২
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬