মাথায় করে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল সেনাবাহিনী

১০ মে ২০২০, ০৭:০৭ PM

© সংগৃহীত

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। কখনও ত্রাণ পৌঁছে দেযা, কখনো বা সাধারণ মানুষদের সচেতন করা; সব জায়গাতেই হাজির ছিলেন সবার আগে। সেই ধারাবাহিকতায় এবার রাজধানীর ভাষানটেপক বস্তীর অসহায় ৭ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তারা।

এই ত্রাণ কর্মসূচী ‍ছিল ব্যতিক্রমধর্মী। বস্তীর খেটে খাওয়া পরিবারগুলোর বাড়ি বাড়ি ত্রাণের বস্তা মাথায় করে নিয়ে গেছেন সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড। ত্রাণ দেয়া ভাষানটেকের বস্তিগুলো হল- ভাষানটেক ১নং বস্তি, ২নং বস্তি, ৪নং বস্তি, ৪নং অফিসটেক বস্তি, বেনারসি পল্লী বস্তি ও রূপসী বাংলা বস্তি।

জানা গেছে, নিজেরা কম খেয়ে ও রেশন বাঁচিয়ে প্রথমে ওই এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে বেসরকারি সংস্থা বিদ্যানন্দন ফাউন্ডেশন, এফসিআই লিমিটেড এবং অন্যান্য সেনাসদস্যদের ব্যক্তিগত উদ্যোগে সেনাবাহিনীর ত্রাণ তহবিলে সহায়তা করলে পুরো এলাকাকে ত্রাণের আওতায় আনা সম্ভব হয়।

ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, লাইনে দাঁড়ানো ছাড়া ঘরে বসে খাদ্যসামগ্রী পাবেন এমনটা আশাই করেননি তারা। সুষ্ঠুভাবে ত্রাণ পাওয়ায় তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষের মাঝে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, গ্লাভসসহ ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence