সেপটিক ট্যাংক বিস্ফোরণে অন্তঃসত্ত্বা ও দুই শিশু নিহত

০৮ মে ২০২০, ০২:৫২ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি পাঁচতলা বাড়ির নিচতলায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে দুই শিশু ও সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার সকালে বন্দর উপজেলার মোল্লাবাড়ী দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিস্ফোরিত ভবনের নীচতলার বাসিন্দা খোরশেদ আলমের দুই ছেলে মাসমুন (১৩) ও জিসান (৮) এবং পাশের বাড়ির হুমায়ুন কবিরের স্ত্রী আট মাসের গর্ভবতী লাবনী (৩০)। আহতরা হলেন- সহিদ (৪৫), নাবিলা (৮), রুবেল শেখ (২৮), লেকমত শেখ (৫৫) ও তামান্না (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দর দীঘিরপাড় এলাকার রফিকুল ইসলাম ওরফে হাসান মিয়ার ৫তলা ভবনের নীচ তলার সেপটিক ট্যাংক শুক্রবার ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশের একটি ভবন ও একটি টিনশেড বাড়িতে সম্পূর্ণ ধসে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের উদ্ধার করে দুজনকে ঢাকা মেডিকেলে ও অন্যদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জিন্নাত আলী খান জানান, বাড়িটি নির্মাণ কাজে ত্রুটি থাকার কারণে এ বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ: মৃত্যু
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬