ঢাকা ছাড়লেন ১৭০ ভারতীয় শিক্ষার্থী

০৮ মে ২০২০, ০১:৪৮ PM

© সংগৃহীত

করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া ১৭০ জন ভারতীয় শিক্ষার্থী শুক্রবার (৮ মে) ঢাকা ছেড়েছেন। ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের বিদায় জানান।

ভারতীয় হাইকমিশন জানায়, প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে আটকে পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেওয়া হয়েছে। হাইকমিশন এই শিক্ষার্থীদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে এবং এই কঠিন পরিস্থিতিতে সর্বোচ্চ উদারতার সঙ্গে পাশে থাকা মেডিক্যাল কলেজগুলোর অধ্যক্ষদের ঘনিষ্ঠ সহযোগিতায় খাদ্য, বাসস্থান, অর্থ ইত্যাদি বিভিন্ন বিষয় সমাধান করেছে।

ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফেরার শুভেচ্ছা জানিয়ে ভারতীয় হাইকমিশনার বিদেশে ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তরুণ শিক্ষার্থীরা ঈদের আগে বাড়ি ফিরতে পারায় হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের ভারতে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন। শিক্ষার্থীরা তাদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানায়।

ট্যাগ: ভারত
যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা জানাল ইরান
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬