স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা

০৭ মে ২০২০, ০৪:৪৫ PM

© সংগৃহীত

প্রায় এক মাস পর শারীরিক দূরত্ব মেনে শর্ত সাপেক্ষে মসজিদগুলোতে জামায়াতে নামাজ আদায় শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মেনেই জোহরের নামাজ আদায় করেন তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে নামাজ আদায় শুরু করেছেন তারা। নামাজ আদায়ের সময় তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করতে দেখা গেছে।

মুসল্লিরা জানান, আমাদের মসজিদে সরকারের দেওয়া সব শর্ত মেনে নামাজ আদায় করছেন মুসল্লিরা। পুরো রমজানজুড়ে এভাবেই আমরা সালাত আদায় করবো।

প্রসঙ্গত, ধর্ম মন্ত্রণালয় ৬ এপ্রিল জুমার জামাতে ১০ জন এবং ওয়াক্তি নামাজে পাঁচজনের জামাতের অনুমতি দেয়। পরে ২৩ এপ্রিল থেকে রমজান মাসে তারাবির জামাতও সীমিত আকারে আদায়ের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। ওই নির্দেশনায় সর্বোচ্চ ১২ জনের মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬