কথিত ইমাম মাহাদির সৈনিক হতে চাওয়া আরও ২ সদস্য গ্রেপ্তার

০৭ মে ২০২০, ০৪:০৭ PM

© প্রতীকী ছবি

ইমাম মাহাদির সৈনিক হিসেবে সৌদি আরবে যোগ দিতে চাওয়া আরো দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ। তারা হলেন মো. আব্দুর রহমান (২৯) ও মো. রবিউল ইসলাম (৩৩)।

বুধবার (৬ মে) বিকেলে পুরান ঢাকার বংশাল থানার সুরিটোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তোহিদুল ইসলাম।

জিজ্ঞাসাবাদ ও তাদের সম্পর্কে পাওয়া তথ্য যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে দেশে উগ্রবাদের বিস্তার ছড়িয়ে অপরাধমুলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার দেখানো হয়। তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, বাংলাদেশি ৩৮ হাজার ৮০০ টাকা এবং ২ হাজার ৪৬০ আমেরিকান ডলার জব্দ করা হয়।

এডিসি তোহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনেই একই মামলার পলাতক আসামি। তারা ইমাম মাহাদির কথিত সৈনিক হিসেবে সৌদিতে ‘হিজরত’ করতে চাওয়া দলের সদস্য।

এর আগে কাউন্টার টেরোরিজম বিভাগের একই টিম গত ৪ মে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাবলিগের নামে সৌদি আরব গিয়ে ইমাম মাহাদীর সাথে সাক্ষাতের আশায় একমাস পূর্বে কথিত ‘হিজরত’ করা জেএমবির ১৭ অনুসারীকে গ্রেপ্তার করেছিল।

ট্যাগ: পুলিশ
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬