বনানীতে বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ

০৪ মে ২০২০, ০১:১০ PM

© সংগৃহীত

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় বেতন-ভাতার দাবিতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। আর এ সড়ক অবরোধের কারণে বন্ধ রয়েছে জরুরি সেবার যান চলাচল।

সোমবার ( ৪ মে ) বেলা ১১টার দিকে বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে রাস্তায় নামেন আফকো আবেদীন নামে একটি পোশাক কারখানার কর্মীরা।

বনানী থানার ইন্সপেক্টর আব্দুল মতিন বলেন, করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য কারখানার মতো এই প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য কারখানা খুলতে শুরু করলেই আফকো আবেদীন এখনও খুলেনি।

তিনি বলেন, গতকালও এসব নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক করে। কিন্তু সমাধান হয়নি।

তিনি আরও জানান, বনানীতে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। ১৮০ শ্রমিকের বেতন-ভাতার দাবিতে তারা আন্দোলন করছেন। সেইসঙ্গে কারখানা খুলে দেয়ার দাবি করছেন। বিজিএমইএ আজকের বিষয়টিও জানে। বনানী থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলেই আছে।

ট্যাগ: পুলিশ
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬