১৫ মে পর্যন্ত ছুটি বাড়াতে চাচ্ছি: প্রধানমন্ত্রী

০৪ মে ২০২০, ১১:৫১ AM

সাধারণ ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ সোমবার (৪ মে) সকালে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের বিস্তার রোধে আগামী ১৫ মে পর্যন্ত আমরা সাধারণ ছুটি বাড়াতে চাচ্ছি। কিন্তু যেহেতু এখন রমজান মাস চলছে। রমজান মাসের বাজার ঘাট যাতে চলতে পারে তার ব্যবস্থাও করতে হবে। ইতিমধ্যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা অর্থনীতির চাকা গতিশীল রাখতে হবে। সেই লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, এরইমধ্যে আমরা বেশ কিছু ক্ষেত্র উন্মুক্ত করে দিয়েছি। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বড় কোনো সমাগম করা যাবে না। কেননা, করোনা সংক্রমণ একটি ছোঁয়াচে রোগ। এর বিস্তার যাতে না হয় সেদিকে সবাইকে খেয়াল রেখে কেনাকাটা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা সতর্কমূলক ব্যবস্থা নিয়েছি বলেই সবাই অন্য দেশ থেকে ভালো আছি। এখন দেশের অর্থনীতির চাকাও চালু রাখতে হবে। এ জন্য সীমিত আকারে ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘হাঁচি-কাশি থেকে রক্ষা পেতে সবাই মাস্ক পরবেন। নিজেকে রক্ষা করবেন। অপরকেও রক্ষা করবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে এ ভিডিও কনফারেন্স শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রী ছয় ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন।

চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬