কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

২৬ এপ্রিল ২০২০, ০৬:০২ PM

© ফাইল ফটো

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী ছেলে শিশু এবং নাফিসা নামে ৬ বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর পর পরিবারের সদস্যদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, জন্মের পর থেকে ওই শিশু অসুস্থ ছিলো। সম্প্রতি তাকে নিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে গিয়েছিলেন তার পরিবার। নিশ্চিত হওয়ার জন্য ওই শিশুটি ও তার পিতার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম সায়েম জানান, শিশুটির পিতা ঢাকা ফেরত এবং মেয়েটি তীব্র জ্বর নিয়ে যেহেতু মারা গেছে, সেজন্য অধিকতর সতর্কতার জন্য শিশুটির এবং পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিন মানতে বলা হয়েছে

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬