প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা চেয়েছে পুস্তক প্রকাশক সমিতি

২৫ এপ্রিল ২০২০, ০৮:৩২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের ক্রান্তিকালে দেশের সমগ্র পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের প্রায় দুই লাখ পরিবারের জন্য অনুদান ও প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

শনিবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তিনটি স্তরে অনুদান ও প্রণোদনার কথা বলা হয়েছে। স্বল্পমেয়াদী অনুদান হিসেবে ১০০ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান, মধ্যমেয়াদী প্রস্তাবনায় প্রধানমন্ত্রী ঘোষিত সরকারি প্রণোদনা প্যাকেজ থেকে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বঙ্গবন্ধু লাইব্রেরি, পাঠাগার বা লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে বই ক্রয়ের নিমিত্তে আরও ৫০০ কোটি টাকার বই ক্রয়ের একটি প্রস্তাবনা দেয়া হয়।

বাংলাদেশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন এবং রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিতে প্রধানমন্ত্রীকে একজন লেখক, বইপ্রেমী, গ্রন্থানুরাগী হিসেবে চিহ্নিত করে এবং প্রকাশকদের অভিভাবক হিসেবে তাঁর কাছে তাঁর বইয়ের প্রকাশক প্রতিনিধি হিসেবে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষে এই অনুদান ও প্রণোদনার আবেদন করা হয়।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬