করোনা চিকিৎসায়

ভেন্টিলেটর তৈরিতে সেনাবাহিনীর দারুণ সাফল্য

২৫ এপ্রিল ২০২০, ০৪:৩১ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করলেও এখনো করোনার কোন প্রাতিষ্ঠানিক চিকিৎসার খোঁজ দিতে পারেননি। আক্রান্ত অনেকেরই অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোমের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে। আর তখনই প্রয়োজন পড়ে ভেন্টিলেটরের। এবার সেই ভেন্টিলেটর তৈরি করছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায়, বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিনের পর্যবেক্ষণে, যুক্তরাষ্ট্রের এমআইটির কনসেপ্টে, টাইগার আইটির সহযোগিতায় এই ভেন্টিলেটর তৈরি করছে।

বড় খবর হল, এখানে সপ্তাহে এক হাজার ভেন্টিলেটর তৈরি করা যাবে। উদ্ভাবিত ভেন্টিলেটর এরিমধ্যে কয়েকজন রোগীর ওপর পরীক্ষামূলক ব্যবহার হয়েছে। পরীক্ষায় সাফল্যও এসেছে। এখন তাই বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্যও প্রস্তুত বিএমটিফ।

আইএসপিআর’র পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী প্রধানের পৃষ্ঠপোষকতায় এবং তার সার্বিক দিক নির্দেশনায় বিএমটিএফকে আর্টিফেসিয়াল ভেন্টিলেটর তৈরির নির্দেশনা দেয়া হয়। সে অনুযায়ী ইঞ্জিনিয়ারদের সহায়তায় বিএমটিএফ দুই সপ্তাহের মধ্যে একটি আর্টিফেশিয়াল ভেন্টিলেটর তৈরি করতে সক্ষম হয়। যে ভেন্টিলেটর পরবর্তীতে ঢাকার সিএমএইচে এনে দুজন রোগীর উপর পরীক্ষা চালানো হয় এবং এর সফলতা প্রমাণিত হয়।

কভিড-১৯ রোগীদের জন্য কনভেনশনাল ভেন্টিলেটর-এর জায়গায় বিকল্প ভেন্টিলেটর হিসেবে এটি কাজ করবে বলে জানিয়েছে বিএমটিএফ।

ফেনীতে চালককে চাপা দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • ১১ মার্চ ২০২৬
শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
  • ১১ মার্চ ২০২৬
জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ই…
  • ১১ মার্চ ২০২৬
এমপি হয়ে এবার জনগণের জন্য লাইভ ক্লাস নিচ্ছেন হাসনাত আব্দুল্…
  • ১১ মার্চ ২০২৬
নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী
  • ১১ মার্চ ২০২৬
আজ ইরানে 'সবচেয়ে শক্তিশালী' হামলা হবে: মার্কিন প্রতিরক্ষাম…
  • ১১ মার্চ ২০২৬
close