বৈশ্বিক করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ দফা

২৪ এপ্রিল ২০২০, ০৯:০৮ PM

© ফাইল ফটো

চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বের জন্য মহাসঙ্কট তৈরি করেছে। করোনা ঠেকাতে রীতিমতো হিমসিম খাচ্ছে বিশ্বের দেশগুলো। বাংলাদেশও করোনার থাবা থেকে মুক্ত হতে পারেনি। করোনার কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে গোটা দেশ।

বৈশ্বিক করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সে পাঁচ দফা তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রীর পাঁচ দফার মধ্যে রয়েছে-

১. বিশ্ব মানবকল্যাণ, বৈষম্য দূরীকরণ, দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা এবং কোভিড-১৯ এর আগের অর্থনৈতিক অবস্থায় ফিরতে নতুন করে ভাবতে হবে।

২. বিশ্ব অর্থনৈতিক ফোরাম ও জাতিসংঘের উচিত সরকার ও বিশ্ব ব্যবসাকে বহুপাক্ষিক ব্যবস্থায় একত্রিত করা এবং নেতৃত্ব দেওয়া।

৩. কৌশল ও বাস্তবমুখী সহায়তা ব্যবস্থা নিতে হবে, যেন বাংলাদেশের মতো দেশগুলো টিকে থাকতে পারে।
৪. বোঝা ও দায়িত্ব শেয়ার করার মতো একটি অর্থপূর্ণ বৈশ্বিক কৌশল ও পরিকল্পনা নিতে হবে।

৫. ভবিষ্যতে প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন খাতে উদ্ভাবনীমূলক ডিজিটাল প্রযুক্তি ও যন্ত্রপাতির সহায়তা নিতে পারি।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন শেষ ২৫ এপ্রিল
  • ১৭ এপ্রিল ২০২৬