২ কোটি ৭৭ লাখ মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছে সরকার

২৩ এপ্রিল ২০২০, ০৬:০৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারনে দেশব্যাপী লকডাউন চলছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। বিপদগ্রস্ত এমন দুই কোটি ৭৭ লাখ ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে বলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার পর্যন্ত সারা দেশের মোট ৬০ লাখ ৯০ হাজার ৯০টি পরিবারের দুই কোটি ৭৭ লাখ ব্যক্তির কাছে ৭১ হাজার মেট্রিক টন চাল বিতরণ করেছে সরকার। এছাড়া ৩৪ লাখ ৮৬টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে নগদ ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা।

তথ্যবিবরণীতে আরো বলা হয়, অসহায়দের জন্য এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে ৯২ হাজার ৪৮০ মেট্রিক টন চাল এবং নগদ ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা। এছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে এক কোটি ৩৯ লাখ ৭২৩টি পরিবারের বিতরণ করা হয়েছে পাঁচ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা। এ খাতে মোট বরাদ্দ ৭ কোটি ৮২ লাখ টাকা।

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬