করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ ফেলে পালালেন স্বজনরা

২২ এপ্রিল ২০২০, ০৯:০৪ PM

© ফাইল ফটো

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত সোমবার ৩২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। তবে করোনার লক্ষণ থাকায় মৃত্যুর পর ওই তরুণের লাশ না নিয়েইে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই যুবকের জানাজা পড়িয়ে তাকে দাফন করেন।

জানা গেছে, জেলার মেহেন্দিগঞ্জের বেঁদে বহরের ওই যুবক করোনার উপসর্গ নিয়ে গত ১৩ এপ্রিল মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে ৪ দিন চিকিৎসা নেয়ার পর গত ১৭ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হলে জরুরী বিভাগ থেকে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, ওই যুবকের মৃত্যুর খবর শুনে তার স্বজনরা লাশ ফেলে বরিশাল থেকে পালিয়ে যায়। বারবার খবর দেয়ার পরও তার লাশ নিতে আসেনি কোনও স্বজন। একদিন করোনা ওয়ার্ডে লাশটি পড়ে থাকার পর পুলিশ ওই যুবকের লাশ দাফনের দায়িত্ব নেয়। গত মঙ্গলবার আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলামের সহায়তায় পুলিশ নিরাপত্তা পোশাক পরে তার লাশ উদ্ধার করে সংক্ষিপ্ত জানাজা শেষে নগরীর রূপাতলী মুসলিম গোরস্থানে দাফনের ব্যবস্থা করে।

 

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬