চলেই গেলেন ইমরুলের বাবা

২০ এপ্রিল ২০২০, ০৬:৫৫ AM

প্রায় এক মাস মৃত্যুর সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস।

গত ২৩ মার্চ নিজ শহর মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে মেহেরপুর এরপর কুষ্টিয়া ও সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয় বানি আমিন বিশ্বাসকে।

দুর্ঘটনায় মাথা, হাত ও পায়ের আঘাত গুরুতর ছিল। প্রায় মাসখানেক চিকিৎসার পর রোববার রাত ৯ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গত এক মাস ইমরুলকে করোনার মধ্যে ঝুঁকি নিয়েই নিয়মিত হাসপাতালে পড়ে ছিলেন ইমরুল। তবুও বাঁচানো গেল না বাবাকে।

ইমরুলের বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ক্রিকেটার্স অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। কঠিন এই সংকটে ইমরুল ও তার পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছে তারা।

ইমরুলের বাবার মৃত্যুতে ফেসবুকে পোস্টের মাধ্যমে শোকপ্রকাশ করেছেন করেছেন তার সতীর্থরা। জানা গেছে, মেহেরপুরের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে মরহুমকে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close