© ফাইল ফটো
চিকিৎসা এবং অন্যান্য কারণে ভারতের চেন্নাই এবং কলকাতায় আটকা পড়া বাংলাদেশিদের জন্য দেশে ফেরার সুযোগ করতে বিশেষ বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইউএস বাংলা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০ থেকে ২৫ এপ্রিল চেন্নাই থেকে দুপুর ১২.১৫ এ ঢাকার উদ্দেশ্যে বিমানটি ছাড়বে। কলকাতা থেকে দুটি বিমান ঢাকা যাবে ২১ এপ্রিল এবং ২৩ এপ্রিল। উভয় বিমানের সময় সকাল ১১.৩০। বিশেষ বিমান এবং এই বিমান চালানোর জন্য ভারত সরকারের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।
চিকিৎসা এবং অন্যান্য কারণে ভারতে গিয়ে প্রচুর বাংলাদেশি আটকে গেছেন। কারণ ভারতে এখন দেশজুড়ে লকডাউন এবং তাই চলছে না ট্রেন বা বিমান। কলকাতায় যারা আটকে আছেন তাদেরও দেশে ফেরার একটা সুযোগ আছে। কারণ পেট্রাপো-বেনাপোল সীমান্ত দিয়ে দেশের মানুষকে ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উপদূতাবাস।
কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ উপ-হাইকমিশন কাজ করে যাচ্ছে। ওই সূত্রের খবরে বলা হয়, প্রতিদিন ৬০/৬৫ বাংলাদেশি কলকাতা থেকে পেট্রাপোল হয়ে বাংলাদেশে গমন করছেন। তাদের যাতে অসুবিধা না হয় আমরা তার সব রকম চেষ্টা করছি।
বাংলাদেশ উপদূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ৩ এপ্রিল বাংলাদেশ উপ- হাইকমিশন কলকাতার তত্ত্বাবধানে ২টি বাসযোগে ৫৮ জন এবং ৮ এপ্রিল ১টি বাসে ২৯ জনকে পেট্রাপোল স্থলবন্দর পর্যন্ত পৌঁছে দেয়া হয়।