ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস বাংলার ৮ ফ্লাইট

১৭ এপ্রিল ২০২০, ০৪:৪২ PM

© ফাইল ফটো

ভারতে আটকে পড়া অন্তত এক হাজার বাংলাদেশিদের দেশে ফেরত আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আগামী ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দুটি ফ্লাইট কলকাতা থেকে ঢাকায় পরিচালিত হবে। দুটি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিবৃতিতে ইউএস-বাংলা জানায়, ২০ থেকে ২৫ এপ্রিল প্রতিদিন (৬ দিন) চেন্নাই থেকে বিএস-২১০ ফ্লাইট স্থানীয় সময় বেলা ১২.১৫ মিনিটে রওনা দিয়ে দুপুর ৩টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ২১ এপ্রিল এবং ২৩ এপ্রিল (২ দিন) কলকাতা থেকে বিএস-৩৩২ ফ্লাইট স্থানীয় সময় বেলা ১১.৩০ মিনিটে রওনা দিয়ে দুপুর ১টায় ঢাকা পৌঁছাবে।

এক মাসের বেশি সময় ভারতের বিভিন্ন অঞ্চলে আটকে আছে সহস্রাধিক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা দেশে ফিরে আসতে পারছিল না, এ অবস্থায় বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যস্থতায় বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনতে ইউএস- বাংলা এয়ারলাইন্স এগিয়ে এসেছে বলে জানানো হয়।
এই ফ্লাইটগুলোর টিকিট পেতে যাত্রী অবশ্যই বাংলাদেশি হতে হবে। অন্যদেশের নাগরিক এসব ফ্লাইটে আসার অনুমতি পাবেন না।

স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950