করোনা ঝুঁকি

বাংলাদেশ ছাড়লেন আরও ২৯০ অস্ট্রেলীয় নাগরিক

১৬ এপ্রিল ২০২০, ০৯:০৯ PM

© ফাইল ফটো

অস্ট্রেলিয়ার প্রায় তিন শ’ নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবার বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে মেলবোর্নের উদ্দেশে রওনা দিয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা।

বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ান হাইকমিশনের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। এসময়ে বিমানবন্দরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বেশিরভাগ ফ্লাইট স্থগিত হয়ে যায়। ফলে অনেক অস্ট্রেলিয়ান নাগরিক বাড়ি ফিরে যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে। এরপর বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

বিবৃতিতে সার্বিক সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬