করোনার মধ্যেও বিদ্যুৎ ও জ্বালানি সেবা নির্বিঘ্ন থাকবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১৬ এপ্রিল ২০২০, ০৬:১০ PM

© প্রতিকী ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যে কোন পরিস্থিতিতেই গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি সেবা অব্যাহত রাখা হবে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারিতেও সারাদেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি নির্বিঘ্নে সরবরাহ করা হচ্ছে। আগামীতে আরও পেশাদারিত্বের সাথে একাজ সম্পন্ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ বৃহস্পতিবার তাঁর বারিধারাস্থ বাসভবন থেকে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রমজান ও গ্রীষ্মকালে কোথাও যেন কোন ঘাটতি না হয়। ডিজেল, এইচএফও, গ্যাস বা এলপিজি ব্যবহার সমন্বিতভাবে করতে হবে। প্রয়োজনে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থা বা এলপিজি বিপণন ও উৎপাদন সংস্থার সহযোগিতা নেয়া যেতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের ধন্যবাদ দিয়ে প্রতিমিন্ত্রী, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং কোম্পানিসমূহের উপর বৈশ্বিক এই মহামারির প্রভাব বা করণীয় নিয়ে পরিকল্পনা গ্রহণের আহবান জানান।

ভার্চুয়াল এই সমন্বয় সভায় এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, বিদ্যুৎ সচিব ডঃ সুলতান আহমেদ, বিপিসির চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, পেট্টোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ, পিডিবির চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close