লক্ষ্মীপুর লকডাউন

১২ এপ্রিল ২০২০, ০৫:৪৮ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনভাইরাস সংক্রমণ রোধে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষ্মীপুরকে লকডাউন ঘোষণা করেছেন। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।

জেলা প্রশাসন সূত্র জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা থেকে লক্ষ্মীপুরে বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে এখানকার মানুষও বাইরের জেলায় যেতে পারবে না। ওষুধ সরবরাহকারী ও পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যসব যানবাহন বন্ধ থাকবে। ওষুধের ফার্মেসি, সারের দোকান, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা থাকবে।

এছাড়া বাকি সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাড়ির বাইরে অযথা ঘুরাঘুরি বন্ধ ও জনসমাগম রোধ করতে হবে। এসব নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর জেলা লকডাউনে থাকবে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, এ পর্যন্ত করোনা সন্দেহে ১৩৬ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সবশেষ ৫৫টি নমুনার ফলাফলে ৫৪ জনই করোনা নেগেটিভ পাওয়া গেছে। আক্রান্ত একজনকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close