করোনায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত সংকটে হতদরিদ্র ও নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও পীরগঞ্জের যুবকদের সংগঠন ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি। আজ রবিবার পীরগঞ্জের বিভিন্ন এলাকায় একশটি পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাল,হাফ কেজি ডাল, ২ কেজি আলু, হাফ কেজি তেল, হাফ কেজি লবণ ও ১ টি সাবান।

ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি এবং পীরগঞ্জ হিসাববিজ্ঞান প্রাইভেট সেন্টারের পরিচালক মো. রুবেল আলী বলেন, সারাবিশ্ব যখন করোনার মহামারী নিয়ে ক্রান্তিকাল মুহুর্ত পার করছে সেসময় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ত্রাণসামগ্রী গরীবদের মাঝে পৌছে দিচ্ছে। আমরা ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির পক্ষ থেকে সংগঠনের সদস্যদের ব্যক্তিগত সহযোগীতার মাধ্যমে একশটি পরিবারে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এসময় তিনি আরো বলেন, আমাদের এই ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬