রাজবাড়ী লকডাউন

১১ এপ্রিল ২০২০, ০৭:৪২ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ ১২টা থেকে লকডাউন আইন কার্যকর হবে বলে জানান জেলা প্রশাসক।

শনিবার রাজবাড়ী জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দিলসাদ বেগম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। আগামী ১০ দিন লকডাউনের আওতায় থাকবে।

এর আগে করোনা সন্দেহে রাজবাড়ী থেকে ২৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো। এর মধ্যে ৫ জন করোনা ভাইরাসে শনাক্ত হলে এ ঘোষণা দেওয়া হয়। করোনাভাইরাসে শনাক্ত হওয়া ৪ জন পুরুষ, একজন মহিলা। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা।

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসল দিলসাদ বেগম জানান, করোনারসংক্রমণ রোধে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীকে লকডাউন করা হয়েছে। আগামী ১০ দিন জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ রাজবাড়ী প্রবেশ এবং বের হতে পারবে না।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close