নারায়ণগঞ্জের সিভিল সার্জনসহ ৫ চিকিৎসক করোনায় আক্রান্ত

১১ এপ্রিল ২০২০, ০৬:০০ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের সিভিল সার্জনসহ পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তাসহ এই পাঁচজনের করোনা নমুনা পরীক্ষা পজেটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসন সেলিম রেজা।

করোনা আক্রান্তরা হলেন সিভিল সার্জন ও জেলা করোনা বিষয়ক কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ ইমতিয়াজ এবং জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, জেলা সদরের বেসরকারি হাসপাতালের দুইজন চিকিৎসক এবং ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের একজন চিকিৎসক।

এর আগে গত ৪ এপ্রিল (শনিবার) নারায়ণগঞ্জে প্রথম একটি বেসরকারি ক্লিনিকের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হন। তিনি নিয়মিত সেই ক্লিনিকে রোগী দেখতেন। হঠাৎ করে তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা পরীক্ষা করলে তার করোনা শনাক্ত হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

৮ এপ্রিল (বুধবার) করোনায় আক্রান্ত হন নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

শুক্রবার (১০ এপ্রিল) করোনা আক্রান্ত হন নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের একজন চিকিৎসক। মেডিসিন কনসালটেন্ট (৪২) এই চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী তিনি করোনা পজিটিভ।
একইদিন নগরীর বেসরকারি একটি হাসপাতালের (৪৫) একজন চিকিৎসকের শনাক্ত করা হয়।

সর্বশেষ শনিবার (১১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজের করোনা শনাক্ত করা হয়। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন তিনিও।

প্রসঙ্গত, এর আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নার্স, ওয়ার্ডবয় ও হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক করোনা আকান্ত হয়েছেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ জন। মারা গেছেন ৯ জন।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬