কাল ভিডিও কনফারেন্সে খুলনা-বরিশালের খোঁজ নেবেন প্রধানমন্ত্রী

১১ এপ্রিল ২০২০, ০১:৫৬ PM

© ফাইল ফটো

খুলনা ও বরিশাল বিভাগের করোনা সম্পর্কিত খোঁজ খবর নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বিভাগের ১৬টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আগামীকাল রোববার যুক্ত হবেন তিনি। গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করবেন শেখ হাসিনা। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

এর আগে ৫ই এপ্রিল ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩টি জেলার করোনা সম্পর্কিত খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬