এই অদৃশ্য শত্রুকে পরাজিত করতে ওবায়দুল কাদেরের আহ্বান

১১ এপ্রিল ২০২০, ০১:৩২ PM

© ফাইল ফটো

করোনা নামক এই অদৃশ্য শত্রুকে পরাজিত করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সকল মতপার্থক্য ভুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য্য এবং সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

আজ শনিবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন। ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব যারা বজায় রাখতে পারবেন না তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ত্রাণ বিতরণের নামে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না, খেটে খাওয়া মানুষের ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক জানান, এই চলমান প্রয়াস আরও জোরদার করতে হবে।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬