লকডাউনে বিয়ে কিংবা বিচ্ছেদ— কোনটিই করা যাবে না

১১ এপ্রিল ২০২০, ০১:১৬ AM

মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে কতই না নতুন নতুন সিদ্ধান্তে আসতে হচ্ছে গোটা বিশ্বকে। এমনই এক সিদ্ধান্ত এসেছে দুবাইয়ে। করোনা প্রাদুর্ভাবের মধ্যে যেমন বিয়ে করা যাবে না, তেমনি বিচ্ছেদেও নয়। এমন নিষেধাজ্ঞাই দিয়েছে দুবাইয়ের আদালত।

লকডাউনের মধ্যে নতুন বিয়ে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ। করোনার প্রকোপে লকডাউনের মধ্যে চীনে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে।

দুবাইয়েও এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবরে দাবি করা হয়। চার দেয়ালে ঘরবন্দি থাকায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ বাড়ছে। যে কারণে পরিবারগুলোতে বিচ্ছেদও ঘটছে বেশি। বৈশ্বিক মহামারী করোনার লকডাউনে দুবাইয়ের আদালতে বাড়ছিল বিবাহবিচ্ছেদের আবেদন।

ফলে বিচার বিভাগের পক্ষ থেকে নোটিশ জারি করে স্পষ্ট বলা হয়েছে, লকডাউনের সময় বিয়েও করা যাবে না, বিবাহবিচ্ছেদের আবেদনও করা যাবে না।

পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ সবাইকে পালন করতে হবে। বিচারক খালেদ আল-হাওসনি বলেন, যারা লকডাউনের আগেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা পূরণ করে রেখেছেন; তারা এই সময় বাড়িতে বিয়ের উপাচার সেরে রাখতে পারেন। তিনি বলেন, তবে কাউকে দাওয়াত করতে পারবেন না। এমনকী আত্মীয়—স্বজনদের কাউকেই ডাকা যাবে না।- ভারতীয় গণমাধ্যম জি নিউজের তথ্য অবলম্বনে

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬