ফের বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়সীমা

০৮ এপ্রিল ২০২০, ০৩:৪৭ PM

© সংগৃহীত

হজযাত্রী নিবন্ধন কার্যক্রমের সময় আগামী ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে তৃতীয় দফায় বাড়ানো হলো নিবন্ধনের সময়। এর আগে করোনাভাইরাসের কারণে হজ গমনেচ্ছুদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়ায় নিবন্ধনের সময় দ্বিতীয় দফায় ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এর আগে করোনাভাইরাসের কারণে প্রাথমিকভাবে হজ নিবন্ধনের সময়সীমা ১৫ মার্চ ও পরে বাড়িয়ে ৮ এপ্রিল পর্যন্ত বেঁধে দেয়া হয়েছিল। তবে মহামারী করোনার কারণে সব কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এ সময় ফের বাড়ানো হলো।

মারণ এই ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে ওমরাহযাত্রী প্রেরণ ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। তবে পরিস্থিতি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ২০২০ সালে হজযাত্রী পাঠানোর লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০ সালে হজ পালনে ইচ্ছুক, নিবন্ধনের জন্য পাসপোর্ট জমা প্রদানকারী অনেকে সরকারি ছুটির কারণে ব্যাংক থেকে নিবন্ধন ভাউচার গ্রহণ করতে পারেননি।

ইতোমধ্যে নিবন্ধন ভাউচার গ্রহণকারী অনেকে টাকা জমা প্রদান করতে না পারায় নিবন্ধন করতে পারেননি। এমতাবস্থায় ২০২০ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধনের সুবিধার্থে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে ছয় সাংবাদিক হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ 
  • ২৩ এপ্রিল ২০২৬
শীর্ষ নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ বৈছাআ মুখপাত…
  • ২৩ এপ্রিল ২০২৬
বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে উঠে গেল বাস, নি…
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক
  • ২৩ এপ্রিল ২০২৬
পদ্মফুলে সেজেছে ধাড়াইল বিল, দর্শনার্থীদের ভিড়
  • ২৩ এপ্রিল ২০২৬