‘লকডাউন’ হলো ঢাকা

০৫ এপ্রিল ২০২০, ০৩:৪২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা থেকে যেন কোনো মানুষ বাইরে যেতে না পারে এবং ঢাকার বাইরে থেকে কোনো লোক যেন ঢাকায় আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে ।

রোববার পুলিশ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা ফসবুকে এক পোস্টের এ তথ্য জানান। এমন নির্দেশনার পর কার্যত লবডাউন হলো ঢাকা। তবে জরুরি পরিষেবার কাজে নিয়োজিত ব্যক্তিরা ঢাকায় ঢুকতে ও বের হতে পারবেন বলে জানানো হয়েছে।

ফেসবুকের ওই পেস্টে সোহেল রানা জানিয়েছেন, ‘বাংলাদেশ পুলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে। জনগণের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোন জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরো জানান, ‘পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে দেয়া হচ্ছে না। বাংলাদেশ পুলিশ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য দেশের সকল সম্মানিত নাগরিক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছ’।

প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬