সিমেন্টবোঝাই ট্রাক উল্টে এক নারীসহ নিহত ৫, আহত ১১

২৮ মার্চ ২০২০, ১০:২৫ AM

© সংগৃহীত

টাঙ্গাইলে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে এক নারীসহ পাঁচ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন।

শনিবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায় ট্রাকটি।

এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ট্রাকটির ছাদে যাত্রী হিসেবে থাকা এক নারী ও চার পুরুষসহ মোট পাঁচ জন। এই ঘটনায় আহত আরও ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, হতাহতরা সবাই নিম্ন আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন।

এছাড়া টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়া পাঁচ জনকে মৃত ও ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬