ঢাকা থেকে গ্রামে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

২৬ মার্চ ২০২০, ০৮:৩৯ AM

© সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরের ঘাঘট নদীতে সাদিয়া খাতুন (১১) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ৪ ঘণ্টা পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে বলে জানা যায়।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর কইপাড়া গ্রামের ঘাঘট নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাদিয়া জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মো. সাইদার রহমানের মেয়ে। সে ঢাকার একটি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা সাইদার রহমান বলেন, পরিবারসহ তারা ঢাকায় থাকেন। ছেলে-মেয়ের স্কুল ছুটি হওয়ার পর দুদিন হল বাড়িতে এসেছেন। দুপুরে ছেলে ও মেয়ে ঘাঘট নদীতে গোসল করতে গেলে মেয়ে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে অনেক খোঁজাখুঁজির করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়।

সাদুল্লাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা সাদিয়া খাতুনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বিইউ রেডিওর উদ্যোগে ববিতে চালু হলো স্যানিটারি ন্যাপকিন ভেন্…
  • ০৫ মার্চ ২০২৬
চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ০৫ মার্চ ২০২৬
উপবৃত্তির নামে ‘মুঠোফোনে’ সক্রিয় একাধিক প্রতারক চক্র, বাদ …
  • ০৫ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৫ মার্চ ২০২৬
শেরপুর-৩ আসনের উপনির্বাচন: জামায়াতের প্রার্থী মাসুদের মনোনয়…
  • ০৫ মার্চ ২০২৬