হাম প্রাদুর্ভাবে ৫ শিশুর বেঁচে থাকার আশা জাগিয়ে রাখল সেনাবাহিনী

২৫ মার্চ ২০২০, ০৮:২৬ PM
আক্রান্ত শিশুদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী

আক্রান্ত শিশুদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী © সংগৃহীত

রাঙামাটি বাঘাইছড়ি সাজেকের শিয়ালদহের তুইচুই মৌজায় শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাবে ইতোমধ্যে আট শিশু মারা গেছেন। এছাড়া এ রোগে আক্রান্ত মুমূর্ষু আরও পাঁচ শিশুকে সাজেক থেকে হেলিকপ্টারে তুলে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে নামিয়ে সেখান থেকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর সব আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের এক কর্মকর্তা বলেন, গত ১৬ মার্চ থেকে রাঙামাটি বাঘাইছড়ি সাজেকের শিয়ালদহ, তুইচুই মৌজায় শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাবের খবর পেয়েছি। এতে ইতোমধ্যে আট শিশু মারাও গেছে। গত মঙ্গলবার সেনাবাহিনী, রাঙামাটি স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় শিয়ালদহ ৫৪ বিজিবির সঙ্গে সমন্বয়ে গড়া পাঁচটি মেডিকেল টিম দুর্গম সাজেকে যায়। ওই সময় ওষুধসহ প্রায় ৫০ হাজার টাকার পুষ্টিকর খাদ্য নিয়ে যায় টিমটি।

তিনি জানান, সেখানে গিয়ে দেখা যায়, পাঁচ শিশুকে বাঁচাতে হলে জরুরী ভিত্তিতে চট্টগ্রামে নেওয়া দরকার। তাদের জরুরি ভিত্তিতে চট্টগ্রামে নিতে সেনাবাহিনী যা যা করার দরকার তা করেছে। আশঙ্কামুক্ত ১১৬ শিশুদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। শুরু থেকে একমাত্র বিজিবি কাজ করে যাচ্ছিল। এরপর তাদের সঙ্গে সেনা ও স্বাস্থ বিভাগ যোগ দেয়।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, দুর্গম এলাকা, জনবল সঙ্কট ছাড়াও হাম টিকা গ্রহণের ভীতি, কুসংস্কারের কারণে এসব এলাকায় শিশুদের টিকা আওতায় আনা যায়নি। ফলে এ অবস্থা তৈরি হয়েছে। সেনা, বিজিবি আমরা সম্মিলিত প্রচেষ্টায় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করছি।

রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন, ‘যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ার কারণে আমি খাগড়াছড়ি সেনা রিজিয়নকে চিঠি লিখেছি যেন আমাদের সহযোগিতা করে। তারা সাড়া দিয়েছে। সেখানে পুষ্টিকর খাদ্য নিতে ৫০ হাজার টাকা পাঠিয়েছি।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence