বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ট্যাক্সেশন-কাস্টমস এন্ড ভ্যাট এসোসিয়েশনের দোয়া মাহফিল

১৮ মার্চ ২০২০, ০৬:৪৫ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশন এবং বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, কর কমিশনার; মহাসচিব মোহাম্মদ ফজলে আহাদ কায়সার, যুগ্ম কর কমিশনার; বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত কমিশনার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ হতো না। জাতীয় রাজস্ব বোর্ড বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশনের সভাপতি খন্দকার মো. আমিনুর রহমান।

এসময় বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ডেস্ক ক্যালেন্ডার উন্মোচন করা হয়।

আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬