গ্রেফতার করতে গিয়ে আসামির বাবাকে রক্ত দিলেন পুলিশ কর্মকর্তা!

১৬ মার্চ ২০২০, ১০:২৪ AM
এসআই বদিউল আলম।

এসআই বদিউল আলম। © সংগৃহীত

চট্টগ্রামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবাকে রক্ত দিলেন আকবরশাহ থানার এসআই বদিউল আলম। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামির নাম এমদাদ হোসেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার বীর নারায়াণপুর গ্রামে।

বদিউল আলম জানান, চার মাস ধরে এমদাদ হোসেন আত্মগোপনে ছিলেন। গোপনে জানতে পারি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন তার বাবাকে দেখতে আসবেন তিনি। তার আসার আগ থেকেই হাসপাতালে গিয়ে ওঁৎ পেতে থাকি। আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করি। এ সময় এমদাদ জানায়, তার বাবার অপারেশন হয়েছে। রক্ত সংগ্রহ করতে হাসপাতালে এসেছেন তিনি। ‘তার বাবার রক্তের গ্রুপের সঙ্গে আমার রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তার বাবাকে রক্ত দিই। পরে এমদাদকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এসআই আরও বলেন, আসামির বাবা বিবেচনা নয়, মানুষ বিবেচনায় রক্ত দিয়েছি। এটি ওর বাবা না হয়ে অন্য যে কেউ হলেও রক্ত দিতাম। আর এতে আমি প্রশংসা হওয়ার জন্য রক্ত দিইনি। তাকে গ্রেফতার করে নিয়ে এলে হয়তো রক্ত জোগাড় করা সম্ভব হবে না। এতে তার অসুস্থ বাবার ক্ষতি হতে পারে। আমার রক্তের গ্রুপ যেহেতু একই তাই রক্ত দিয়েছি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৫ অক্টোবর আকবরশাহ থানার কৈবল্যধাম রেললাইন এলাকার রশিদ কলোনিতে ছুরিকাঘাতে খুন হন জসিম উদ্দিন নামে এক যুবক। এমদাদ ওই মামলার এজাহারভুক্ত আসামি।

ট্যাগ: আটক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬