বাংলাদেশকে ১৫০টি অ্যাম্বুলেন্স দেবে ভারত

১১ মার্চ ২০২০, ০৯:৫১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১৫০টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিদলকে এ তথ্য জানান। তিনি এদিন দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজের ফাঁকে কথা বলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশকে ১০০টি অ্যাম্বুলেন্স দেবে জানিয়ে দেশটির পররাষ্ট্রসচিব বলেন, এ ছাড়া দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে বাংলাদেশকে আরও ৫০টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা তৈরির প্রস্তুতি চলছে। ওই বার্তায় ১৫০টি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রসঙ্গ উল্লেখ থাকতে পারে।

প্রসঙ্গত বাংলাদেশে তিনজনের কোভিড-১৯ রোগের সংক্রমণ নিশ্চিতের পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানটি কাটছাঁট করেছে।

ট্যাগ: ভারত
৪৭তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রক…
  • ২১ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬