রাজধানীর মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট। বুধবার ( ১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রুপনগরের 'ত' ব্লকের বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।
গতবছরের ১৬ আগস্ট একই বস্তিতে আগুন লেগেছিল। সেই সময় শতাধিক বাড়ি পুড়ে যায়।