যুবাদের মাসে ১ লাখ করে টাকা দেবে বিসিবি

১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৪ PM

© সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা আগামী দুই বছর প্রতিমাসে  ১ লাখ টাকা করে পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (১২ ফেব্রয়ারি) মিরপুরে ক্রিকেটারদের সংবর্ধনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পাপন বলেন, আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ দল গঠন করব। আর এই দলে সুযোগ পাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা। ওদের আমরা দুই বছর ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এই দুই বছর এই দলের ক্রিকেটাররা প্রত্যকে ১ লাখ টাকা করে পাবে।

বিসিবি সভাপতি বলেন, আমরা দেখব তারা যদি উন্নতি করতে পারে তাহলে চুক্তিতে থাকতে পারবে না হয় বাদ পড়ে যাবে। এদের উন্নয়নে যতো প্রকার সুযোগ সুবিধা দেয়া যায় আমরা তাই কবর।

পাপন আরও বলেন, তারা আমাদের গৌরব, তারা বিশ্বকাপ জয় করে এসেছে। বিশ্বকাপ জেতা অনেক কঠিন, তবে এখান থেকে সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক অনেক কঠিন। আমি ওদের বলেছি আর্থিক বিষয়গুলো নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close