শেষ শৈত্যপ্রবাহের পর আসছে শিলাবৃষ্টি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:২২ PM

© ফাইল ফটো

এবারের শীত মৌসুম প্রায় শেষের দিকে। এ মৌসুমে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি এ মাসেরই দ্বিতীয়ার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দু’দিন শিলাবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রঝড় হতে পারে। ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটি নিয়মিত সভা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঝড় সতর্কীকরণ কেন্দ্রে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ সভায় বিভিন্ন আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল ইত্যাদির বিশ্লেষণ করে এ পূর্বাভাস প্রদান করেছে আবহাওয়া অফিস।

ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এ মাসে গড় তাপমাত্রাও স্বাভাবিক থাকতে পারে।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close