সেই সাংবাদিককে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪২ PM
মোস্তা‌ফিজুর রহমান সুমন

মোস্তা‌ফিজুর রহমান সুমন © ফাইল ফটো

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক মোস্তা‌ফিজুর রহমান সুমনকে দেখ‌তে হাসপাতালে গেছেন বিএনপির দুই মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়াল ও ইশরাক হোসেন।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের ৩৩ নম্বর শয্যায় চিকিৎসাধীন সাংবাদিক সুমনকে দেখতে যান তাঁরা।

এ সময় তাবিথ আউয়াল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সবার জন্য বজায় রাখার জন্য। কিন্তু এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। এ বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে, আহত করে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের আরও বেশি দূরে ঠেলে দেয়। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারো ওপর হামলা কাম্য নয়।

একই দলের অপর মেয়রপ্রার্থী ইশরাক বলেন, নির্বাচনের তিন চার দিন আগে আমাদের প্রচারণায় হামলা করা হয়েছিল। সেখানেও তিনজন সাংবাদিক আহত হয়েছেন। নির্বাচন যেসকল সংবাদিক দায়িত্ব পালন করেছিলেন, তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছেন বলেই তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।

এসময় সাংবা‌দিক‌দের ওপর হামলার নিন্দা জানান সদ্য সমাপ্ত নির্বাচনে দুই মেয়রপ্রার্থী।

বিএন‌পির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা.‌ মোস্তা‌ফিজুর রহমান ইরান, বিএন‌পি চেয়ারপারস‌নের মি‌ডিয়া ইউং সদস্য শায়রুল ক‌বির খান প্রমুখ এসময় উপ‌স্থিত ছি‌লেন।

প্রসঙ্গত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গত শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। এ সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ইরানে ঔষধ-খাবার সহায়তা পাঠিয়েছে তুর্কমেনিস্তান
  • ১৫ মার্চ ২০২৬
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ১৫ মার্চ ২০২৬
সাতকানিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ শিশু পেল ঈদ উপহার
  • ১৫ মার্চ ২০২৬
জাবি ছাত্রীর লাশ উদ্ধার—হত্যাকাণ্ড বলছে পুলিশ, স্বামী পুলিশ…
  • ১৫ মার্চ ২০২৬
দলীয় বিবেচনায় জেলা প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক : সারজিস আলম
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence