আ.লীগ প্রার্থীকে সাহানার টেক্কা: নেচে-গেয়ে জয়োৎসব

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৬ PM

© টিডিসি ফটো

আওয়ামী লীগ প্রার্থীকে টেক্কা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী সাহানা। এত অল্প বয়সে ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারিয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন।

এমন জয়ে সাহানাকে নিয়ে র জয়োৎসবে মেতেছিল গেণ্ডারিয়া এলাকার সাধারণ মানুষেরা। নেচে-গেয়ে একে অন্যকে রঙ মাখিয়ে তারা জয়ের উৎসবে মেতে ওঠেন। এসময় নব নির্বাচিত কাউন্সিলর সাহানাও তাদের সাথে যোগ দেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সাহানার জয়োৎসবের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়। ভিডিওতে দেখা গেছে সাহানা সবার সাথে নাচে মেতে উঠেছেন। এলাকার সাধারণ মানুষ দাঁড়িয়ে তাদের জয়োৎসব উপভোগ করছেন। এসময় অনেকেই সাহানার সাথে নাচে মেতে ওঠেন।

এবারের সিটি কর্পোরেশন নির্বচানে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন সাহানা। রেডিও প্রতীকে ৩ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির আহম্মদ ভুইয়া (টিফিন ক্যারিয়ার মার্কা) পেয়েছিলেন ২ হাজার ২৫০ ভোট।

নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে সাহানা বলেন, আমি আত্মবিশ্বাসী ছিলাম পাশ করবো। যার কাছেই গিয়েছি তিনি আমাকে ভোট দেয়ার কথা বলেছিলেন। এর পরও ভয় ছিল। শেষ পর্যন্ত এলাকাবাসী আমাকে ভোট দিয়ে পাশ করানোতে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা যেমন আমাকে জয়ী করেছেন তেমনি আমিও তাদের জন্য কাজ করে যাবো। প্রথমেই আমার কাজ হবে এলাকাকে মাদকমুক্ত করা। এলাকার মুরব্বিদের নিয়ে এ কাজে হাত দেবো আমি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন।

রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ১৫ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মার…
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার দুই ভাই-বোন
  • ১৫ মার্চ ২০২৬
শেষ হলো ১৭ দিনব্যাপী অমর একুশে বইমেলা, বিক্রি ১৭ কোটি টাকা
  • ১৫ মার্চ ২০২৬
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি-ছুরিকাঘাত, আ…
  • ১৫ মার্চ ২০২৬
আলোচনার মাধ্যমে জাহাজগুলো হরমুজ পার হতে পারবে: ইরান
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence