উৎসবের ভোট প্রহসনে পরিণত হয়েছে: ভিপি নুর

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৩ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, উৎসবের ভোট এখন শঙ্কা ও প্রহসনে পরিণত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চাটটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

সেখানে নুর বলেছেন, ‘৩০ শে ডিসেম্বরের মধ্যরাতের ভোটডাকাতির সরকারের প্রতি জনগণের আস্থা কখনোই তৈরি হবে না। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সেটি আমাদের চোখে আঙুল দিয়ে আরেকবার দেখিয়ে দিয়েছে।’

তিনি আরও জানান, ‘শত চেষ্টা করেও সরকার, নির্বাচন কমিশন জনগণকে ভোটদানে কেন্দ্রে নিতে পারেনি। যা স্পষ্টতই নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি জনগণের অনাস্থা এবং অবিশ্বাসের বহিঃপ্রকাশ। উৎসবের ভোট এখন শঙ্কা ও প্রহসনে পরিণত হয়েছে।’

এদিকে, সকাল থেকেই কেন্দ্র দখল, বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, সাংবাদিকদের উপর হামলার অভেোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট দেওয়ার সময়সীমা। শনিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
close