আওয়ামী লীগ প্রার্থীর ছুরিকাঘাতে বিএনপি সমর্থক হাসপাতালে

৩১ জানুয়ারি ২০২০, ০৯:২১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নাম্বার ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী মো. শহিদুল ইসলাম বাবুলের (রেডিও মার্কা) ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর ভাগিনা জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব ইসলামবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় শহিদুল ইসলাম বাবুলের সমর্থক নাজির হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। আহত নাজিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলম বাবুলের ভাগিনা রুবেলের নেতৃত্বে প্রায় ৮/১০ জন আওয়ামী লীগ সমর্থক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে নাজিরকে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে নাজিরের মাথা, পিঠ এবং কোমরে ছুরিকাঘাত করে।

নাজিরকে বাঁচাতে গেলে বিএনপির কাউন্সিলর প্রার্থীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত নাজিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত নাজিরকে হাসপাতালের আেইওটি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close